২০২৬ সালে বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সেলেসাওদের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। তবে দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফুর বিশ্বাস, আগামী আসরেই ঘুচে যাবে এই খরা। ২০৩০ বিশ্বকাপে সেলেসাওদের শিরোপা জয়ের খুব ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
গত জুলাইয়ের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার অবসর প্রসঙ্গে কাফু রয়টার্সকে বলেন, জাতীয় দলের সঙ্গে সবারই একসময় অধ্যায় শেষ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার এই অধ্যায়টি ছিল সফল। সে নিজের ছাপ রেখে গেছে, বিশ্ব ফুটবলে ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছে। ব্রাজিলের হয়ে তার পরিসংখ্যান অবিশ্বাস্য। জাতীয় দলে তার সময়টা ছিল খুব সম্মানজনক।
ব্রাজিলের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮ টি অ্যাসিস্ট করা নেইমার দেশকে একমাত্র ট্রফি হিসেবে উপহার দিয়েছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। নেইমার অধ্যায় পেছনে ফেলে এখন ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আশাবাদী দুইবারের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার কাফু। ২০৩০ বিশ্বকাপের লক্ষ্যে কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি নতুন করে গড়ে উঠছে বলে জানান তিনি।
ইতালিয়ান ক্লাব এসি মিলানে আনচেলত্তির কোচিংয়ে খেলা কাফু আরও বলেন, আমার পূর্ণ বিশ্বাস যে, ২০৩০ সালের চিত্রটা পুরোপুরি ভিন্ন হবে। ব্রাজিলের সেই বিশ্বকাপ জয়ের সুযোগ ও বাস্তব সম্ভাবনা থাকবে। এটি একটি নতুন অধ্যায়, নতুন প্রকল্প। আনচেলত্তি এখন কাজ করার এবং তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন।

২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আচেলত্তি বিশ্বকাপ থেতে হতাশাজনক বিদায়ের পরও ২০৩০ সাল পর্যন্দ দলের দায়িত্ব বহাল আছেন। সাম্প্রতিক সময়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে তরুণ ও নতুন খেলোয়াড়দের যাচাই করে দল পুনর্গঠনে জোর দিয়েছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের দলেও নতুন মুখ রেখেছেন তিনি।
আনচেলত্তির এই কৌশলকে সমর্থন করে ৫৬ বছর বয়সি কাফু বলেন, দল পুনর্গঠন সবসময়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে। অভিজ্ঞ খেলোয়ড়দের পাশাপাশি এই তরুণদের নিয়ে ব্রাজিল দলের মধ্যে সঠিক বোঝাপড়া গড়ে তোলা সম্ভব।
ইতিহাস
ব্রাজিল যুগে যুগে ফুটবলকে উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। যারা ফুটবলটাকে শিল্প হিসেবে রূপদান করেছে। ফুটবলের নান্দনিকতা, সৌন্দর্য বর্ধনে ব্রাজিল যোগ করেছে নতুন মাত্রা। পেলে, গ্যারিঞ্জা, জর্জিনহো, বেবেতো, ভাবা, দিদি, লিওনিডাস, কাফু, দুঙ্গা, জিকো, সক্রোটিস, কাকা, রবার্তো কার্লোস, রোনালদো, রিভালদো, রোমারিও নেইমার রোনালদিনহোর মতো কালজয়ী ফুটবলারদের আবির্ভব ঘটেছে ব্রাজিল থেকে।
অধিকাংশ ব্যক্তি মনে করেন যে, ব্রাজিল জাতীয় দলটি তাদের প্রথম খেলাটি ১৯১৪ সালে খেলেছে। ব্রাজিলের রিউ দি জানেইরু ও সাও পাওলো দলের মধ্য হতে নির্বাচিত একটি দল ইংল্যান্ডের এক্সিটার সিটি ফুটবল ক্লাবের সাথে একটি খেলায় অংশ নেয়। ফ্লামিনিনেস স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত খেলায় ব্রাজিল ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। ব্রাজিলের পক্ষে দুটো গোল করে ওসযয়াল্ড গোমেজ এবং ওসমান। অনেকে দাবি করেন যে, উক্ত খেলাটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। ভবিষ্যতের গৌরবেজ্জল সাফল্যের তুলনায় শুরুর দিকে দলটির উপস্থিতি ছিল খুবই নগণ্য। ব্রাজিলীয় ফুটবলে পেশাদারিত্বের অভাবের কারণে উক্ত সময়ে একটি শক্তিসম্পন্ন দল গঠন করতে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন ব্যর্থ হয়েছিল।
একমাত্র দেশ হিসেবে ব্রাজিল বিশ্বকাপের সব আসরে খেলা যোগ্যতা অর্জন করেছে। যে কূতিত্ব নেই অন্য কোনো দেশের, এটাই প্রমাণ করে ব্রাজিল ছাড়া বিশ্বকাপ অসম্ভব। আর বিশ্বকাপ সর্বোচ্চ দলীয় জয় ও ব্রাজিলের। অনেকে বলেন, আমরা কাপ দেখে দল করি না বরং খেলা দেখে দলের সমর্থন করি। তাদের জানা উচিৎ ভালো খেলা ব্যতীত কখনো বিশ্ব কাপের কতো মর্যাদার শিরেপা অর্জন করা সম্ভব নয়। তাছড়া ভালো খেলে বলেই সর্বোচ্চ ১৫৯ বার ফিফা র্যাংকিং শীর্ষে উঠেছে ব্রাজিল। যার আশেপাশেও নেই অন্য কোনো দল। তাহলে প্রশ্ন থেকেই যায় ভালো খেলা ছাড়া কি শীর্ষে পদার্পণ করা যায়?
লেখকের শেষ কথা
ব্রাজিল ফিফা বেশ্বকাপের ইতিহসের সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ৫বার বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। এছাড়া কোপা আমেরিকায়ও ব্রাজিল অন্যতম সফল দল, যেখানে তারা ৯টি শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও ব্রাজিল ৪বার ফিফা কনফেডারেশন্স কাপ জয়লাভ করেছে যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ।
