আপনি যে খেলাকে জাতীয় খেলা হিসেবে এতকাল জেনে এসেছেন, সেই হকি ভারতের জাতীয় খেলা নয়। না অতীত ছিল না বর্তমানে আছে না ভবিষ্যতের পরিকল্পনায় আছে। ভারতের কোনও ঘোষিত জাতীয় খেলা নেই। এক আরটিআইয়ের জবাবে এটাই জানিয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক। জবাবে পরিষ্কার বলা হয়, নির্দিষ্ট কোনও খেলাকে দেশের জাতীয় খেলা হিসেবে কেন্দ্র কখনও ঘোষণা করেনি। যদিও, আমরা অনেক দিন ধরেই জেনে আসছি হকি জাতীয় খেলা। উত্তর মহারাষ্ট্রের ধুলে জেলার এক স্কুলশিক্ষক আরটিআইয়ে জাতীয় খেলা কী, জানতে চেয়েছিলেন। তার প্রেক্ষিতে এই জবাব পেয়েছেন।
ভারতের জাতীয় খেলা কি
ভারতের জাতীয় খেলা কী এর সঠিক উত্তর জানেন না অনেকেই কেউ হকি খেলাকে ভারতের জাতীয় খেলা বলেন কেউ আবার কবাডি খেলাকে ভারকের জাতীয় খেলা বলে খাকেন। আপনিও যদি এর মধ্যে যে কোন একটি খেলাকে এতদিন ধরে ভারতের জাতীয় খেলা বলে থাকেন তাহলেই ভুল করছেন। কারণ, ভারকের কোন জাতীয় খেলা নেই। অবাক হচ্ছেন, হ্যা ঠিকই পড়েছেন ভারতের জাতীয় কোন খেলা নেই । স্বয়ং ভারতের কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক এমন কথাই জানিয়েছেন।
ভারতের ক্রিয়ামন্ত্রক যা বলেছেন
এই প্রশ্নের উত্তর জানার জন্য মহারাষ্ট্রের এক স্কুল শিক্ষক একটি আরটিআই করে জানতে চান কবে থেকে ভারতের জাতীয় খেলা হিসেবে পরিচিতি পায় হকি? সেই স্কুলের শিক্ষকের করা এর উত্তর এ ভারতের জাতীয় ক্রিয়াকন্ত্রক জানায় যে, ভারতের কোনো জাতীয় খেলাই নেই। কেন ভারতে জাতীয় খেলা নেই। এর পরিপেক্ষিতে ক্রিয়া দপ্তর জানান যে ভারত সমস্ত খেলাকেই সমান গুরুত্ব দিতে চান। ভারত চান ভারতের মধ্যে সমস্ত খেলাই উচ্চস্তরে পৌছাক, তাই ভারতের মধ্যে কোন নির্দিষ্ট খেলাকে জাতীয় খেলা হিসেবে বিবেচিত হবে না।

তাহলে হকিকে ভারতের জাতীয় খেলা বলা হয় কেন?
হকিকে ভারতের জাতীয় খেলা মনে করার পেছনে রয়েছে দেশটির গৌরবময় ইতিহাস।
- অলিম্পিকে ভারত পুরুষ হকিতে মোট ৮টি স্বর্ণপদক জিবেছে।
- ভারতীয় হকি দল আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
- মেজর ধ্যানচাঁদের মতো কিংবদন্তি খেলোয়াড় ভারতীয় হকিকে বিশ্বজুড়ে পরিচিত করেছেন।
- ১৯২৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ভারত টানা ছয়বার অলিস্পিকে হকিতে স্বর্ণপদক অর্জন করে ।
এসব কারনেই সাধারণ মানূষের মধ্যে হকিকে ভারতের জাতীয় খেলা মনে করার ধারণা তৈরি হয়েছে।
লেখকের শেষ কথা
ভারত হকিতে বিশ্বজুড়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করলেও হকিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়নি। তাই ভারতের জাতীয় খেলা হকি এমন তথ্য প্রচলিত থাকলেও সেটি সঠিক নয়। ভারতের সরকারি অবস্থান অনুযায়ী দেশটির কোনো জাতীয় খেলা নেই। ভারতের জাতীয় খেলা ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে খেলাধুলায় গোটা বিশ্বের মধ্যে একটি সুনাম রয়েছে। ভারত সরকার এই ভারতকে জাতীয় স্তরে খেলাকে উৎসাহিত করার জন্য যেমন হকি, কাবাডি, ক্রিকেট, ফুটবল, দাবা, টেনিস, গলফ ইত্যাদি খেলাগুলিকে কেন্দ্রীয় ক্রিয়াকন্ত্রক সমান গুরুত্ব দিয়ে থাকেন। যদিও ক্রিয়ামন্ত্রক সমান গুরুত্ব দিয়ে থাকেনল যদিও ক্রিকেট বেশি জনপ্রিয় বর্তমানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে।
আরো পড়ুনঃ স্বাধীনতা দিবস। জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের গুরুত্ব, প্রবন্ধ রচনা
