Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    TechBDInfo
    Subscribe
    • Business
    • Education
    • Game
    • Health
    • Info
    • Jobs
    • NBA
    • News
    • Offer
    • Sports
    • Technology
    TechBDInfo
    Home » দোয়া মাসুরা অর্থসহ বাংলা উচ্চারণ এবং পড়ার নিয়ম 
    ইসলামিক

    দোয়া মাসুরা অর্থসহ বাংলা উচ্চারণ এবং পড়ার নিয়ম 

    Team Techbdinfo360By Team Techbdinfo360November 23, 2026No Comments4 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    দোয়া মাসুরা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দরুন পাঠের পর সালাম ফেরানোর আগে যে দোয়া পাঠ করা হয় তাকে দোয়া মাসুরা বলে। নামাজে দোয়া মাসুরা পাঠ করা সুন্নত। হাদিস শরিফে এসেছে, নবীজি (সা.) বলেন, অতঃপর দরুদ পাঠের পর যে দোয়া ইচ্ছে, সেটা পড়বে। প্রত্যেক মুসলিমের জন্য দোয়া মাসুরা শুদ্ধভাবে শেখা, এর বাংলা উচ্চারণ জানা এবং অর্থ বুঝে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে দোয়া মাসুরার আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং নামাজে পড়ার নিয়ম বিস্তারিত তুলে ধরা হলো। 

    দোয়া মাসুরা আরবি

    اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ 

    الرَّحِيمُ 

    দোয়া মাসুরা বাংলা উচ্চারণ

    আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরাওঁ ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা; ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ারহামনি ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম। 

    দোয়া মাসুরা এর অর্থ

    হে আল্লাহ, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। অতএব, আপনি আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দান করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। 

    হাদিসে বর্ণিত আরও ৩টি গুরুত্বপূর্ণ দোয়া মাসুরার অর্থসহ বাংলা উচ্চারণ

    অনেকেই মনে করেন, শুধু ওপরের দোয়াটিই ‘দোয়া মাসুরা’। আসলে রাসুল (সা.) আরও অনেক দোয়া পাঠ করতেন। আপনি চাইলে এগুলোও নামাজের শেষ বৈঠকে পড়তে পারেন:

    ১) কবরের আজাব ও দাজ্জালের ফিতনা থেকে মুক্তির দোয়া:

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ.

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ.

    বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরি, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম। 

    অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি গুনাহ ও ঋণের বোঝা থেকে।

    ২) আল্লাহর ইবাদতে সাহায্য চাওয়ার দোয়া:

    اللَّهُمَّ أَعِنِّي عَلَىٰ ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادتِكَ.

    বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।

    অর্থ: হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

    ৩) কৃপণতা ও বার্ধক্য থেকে মুক্তির দোয়া: 

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ.

    বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি, ওয়া আউজু বিকা মিনাল জুবনি, ওয়া আউজু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি। ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনইয়া ও আজা-বিল কাবরি।

    অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে এবং চরম বার্ধক্যে উপনীত হওয়া থেকে।

    দোয়া কুনুত এর ফজিলত কী? অর্থ ও উচ্চারণ

    দোয়া মাসুরা পড়ার নিয়ম

    নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়তে হয়। সাধারণভাবে নিচের ধারাবাহিকতা অনুসরণ করতে হয়। নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দরুদ পাঠের পর। দোয়া শেষে ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। নামাজের শেষ বৈঠকে আপনি একের অধিক মাসনুন দোয়া পাঠ করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। যদি কেউ ভুলবশত না পড়ে সালাম ফিরিয়ে দেয়, তবে তার নামাজ হয়ে যাবে, তবে সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হবে। 

    • প্রথমে আত্তাহিয়্যাতু বা তাশাহহুদ পড়তে হবে।
    • এরপর দরুদে ইব্রাহিম পড়তে হবে।
    • তারপর দোয়া মাসুরা পড়তে হবে।
    • দোয়া মাসুরা পড়া শেষ হলে ডান দিকে সালাম এবং এরপর বাম দিকে সালাম ফেরাতে হবে।

    দোয়া মাসুরা পড়ার ফজিলত

    দোয়া মাসুরার প্রতিটি বাক্যের মধ্যে রয়েছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং তাঁর দয়া কামনা। এই দোয়া পাঠের মাধ্যমে একজন বান্দা নিজের ভুল ও গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়।

    • গুনাহ স্বীকার করা: মানুষ নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়।
    • আল্লাহর ওপর ভরসা: প্রকৃত ক্ষমা একমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত।
    • ক্ষমা প্রার্থনা: নিজের জীবনের ছোট-বড় সব গুনাহের জন্য ক্ষমা চাওয়া।
    • আল্লাহর রহমত কামনা: আল্লাহর দয়া ও অনুগ্রহ প্রার্থনা করা।

    লেখকের শেষ কথা

    দোয়া মাসুরা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এর মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহের ক্ষমা চাইতে পারি এবং তাঁর অসীম রহমত কামনা করতে পারি। তাই শুধু মুখস্থ করার জন্য নয়, বরং দোয়ার প্রতিটি শব্দের অর্থ বুঝে আন্তরিকতার সঙ্গে পড়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে দোয়া মাসুরা শেখার, নিয়মিত আমল করার এবং জীবনের সব গুনাহ থেকে ক্ষমা লাভের তাওফিক দান করুন। আমিন।

    আরো পড়ুনঃ দোয়া কুনুত এর ফজিলত কী? অর্থ ও উচ্চারণ 

    দোয়া মাসুরা আরবি ও বাংলা উচ্চারণ দোয়া মাসুরা বাংলা দোয়া মাসুরা বাংলা উচ্চারণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous ArticleHow to Make Chicken Stock at Home (Easy 6-Hour Recipe)
    Team Techbdinfo360

    This is the official Editor account which is responsible for managing and maintaining all the content in the website. Team Techbdinfo360 works for publishing high quality accurate content, research & write SEO friendly content to ensure the quality content for our visitors. For any query & support please contact with our support team. Thank you for visiting techbdinfo360.com.

    Related Posts

    সেরা ১৩০+ রমজান নিয়ে স্ট্যাটাস, শুভেচ্ছা ও উক্তি

    February 10, 2026

    ২০০+ রমজান নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি ২০২৬

    January 8, 2026

    ওযু ভঙ্গের কারণ, ওযুর মুস্তাহাব, মাকরুহ্, মাসয়ালা ও আমল

    May 14, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Search
    Latest Posts

    দোয়া মাসুরা অর্থসহ বাংলা উচ্চারণ এবং পড়ার নিয়ম 

    November 23, 2026

    How to Make Chicken Stock at Home (Easy 6-Hour Recipe)

    November 23, 2026

    দাঁতের ব্যথা কমানোর উপায় কী এবং ব্যথার কারণ কী?

    November 22, 2026

    শিশুদের ডেঙ্গু জরের লক্ষণ ও চিকিৎসা, বিপদ সংকেত এবং পরিক্ষা

    November 22, 2026

    ভারতের জাতীয় খেলা কি? হকি না কাবাডি কোনটি জাতীয় খেলা জানে নিন ?

    November 21, 2026
    Categories
    • Business
    • caption
    • Education
    • Game
    • Health
    • Hindi Shayari
    • Info
    • Jobs
    • NBA
    • News
    • Offer
    • Others
    • Sports
    • Technology
    • Tips
    • Uncategorized
    • ইভেন্ট
    • ইসলামিক
    • স্ট্যাটাস
    Latest Update

    দোয়া মাসুরা অর্থসহ বাংলা উচ্চারণ এবং পড়ার নিয়ম 

    November 23, 2026

    How to Make Chicken Stock at Home (Easy 6-Hour Recipe)

    November 23, 2026

    দাঁতের ব্যথা কমানোর উপায় কী এবং ব্যথার কারণ কী?

    November 22, 2026
    © 2019-2025 Techbdinfo360.com | All Rights Reserved
    • Contact Us

    Type above and press Enter to search. Press Esc to cancel.